বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ঘের মালিকের উপর হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পেয়ে মাছের ঘের মালিকের উপর হামলা, ভাংচুর, অর্থ লুট ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গবার দুপুরে উপজেলার মধ্যকুল কালিতলা নামক স্থানে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে কেশবপুর ও মণিরামপুর উপজেলার শত শত নারী-পুরুষ ঘের মালিকের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। ঘটনা উল্লেখ করে কেশবপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করে ঘের মালিক সুলতান মোড়ল।
অভিযোগ ও ঘের মালিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল কালিতলা নামক এলাকায় রানা মৎস্য খামার নামের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘের মালিক সুলতান মোড়ল (৫০) ও তার ছেলে সোয়েব আক্তার রনিকে (২১) এলোপাতাড়িভাবে মারপিটসহ অর্থ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ঘের মালিকের ছেলে সোয়েব আক্তার রনি কেশবপুর থানায় পাশের মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের রিপন মোল্ল্যা, শাহিন মোল্ল্যা, ফারুক মোল্ল্যা, মশিয়ার মোল্ল্যা ও মুক্তাদিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, সোয়েব আক্তার রনি, সোহেল রানা, নাছিমা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে প্রায় এক হাজার ২০০ বিঘা জমি হারি নিয়ে সুলতান মোড়ল মাছের ঘেরটি পরিচালনা করে আসছেন। সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে মারপিট করে মাছ বিক্রির নয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে আমরা চিনতে পারি তাদের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে আমরা জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ঘের মালিক সুলতান মোড়ল বলেন, আমার নিকট গত ১৫ দিন ধরে চাঁদা দাবী করে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকার করায় হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এলাকয় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর