শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে তুচ্ছ ঘটনায় দলিত পরিবারে হামলার অভিযোগ, আহত- ৩ জন

যশোরের কেশবপুরে তুচ্ছ ঘটনায় দলিত পরিবারে হামলা ও লুটপাটের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একই পরিবারে ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাদারডাঙ্গা গ্রামের রবি দাসের পূত্র কলেজ ছাত্র সুধাম দাস বাড়ি থেকে ২৬ জুলাই সাইকেল চালিয়ে পাজিয়া বাজারে যাওয়ার সময় পথিমধ্যে সাতাইশকাটি মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাকটার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় সুধাম দাস আহত হয় এবং তার সাইকেল ক্ষতিগ্রস্থ হয়। সুধাম দাস ট্রাকটার চালক পঁাজিয়া গ্রামের আকাম সরদারের পূত্র ইউনূছ সরদারকে বেপরোয়াভাবে ট্রাকটার চালাতে নিষেধ করলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদান করে চলে যায়। পরের দিন ২৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় মিমাংসার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ইউনূছ সরদারের নেতৃত্বে জসিম, আবু সাইদ, জামাল, রফিকুল ও আলামিন-সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা লোহার রড, বাশের লাঠি-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাগডাঙ্গা মোড়ে নিয়ে কলেজ ছাত্র সুধাম দাস (২০) এর উপর হামলা চালিয়ে আহত করে। ছেলেকে বাচাতে গেলে তারা রবি দাস (৪০) ও রবি দাসের মাতা সিতা দাস (৬০)কেও মারপিট করে আহত করে। এসময় হামলাকারীরা সুধাম দাসের নিকট থেকে একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি এবং তার পিতা রবি দাসের নিকট থেকে ছাগল বিক্রির ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারাত্নক আহতাবস্থায় এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়।

এদিকে কেশবপুর উপজেলা দলিত পরিষদ উক্ত হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা