মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে দিবা-রাত্রি ৩২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে কলাগাছি চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুরে ৩২ দলীয় দিবা-রাত্রি শর্ট পিচ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মালতিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে কলাগাছি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলার চুয়াডাঙ্গা অগ্রগামী সংঘ আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার দিবা-রাত্রি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

উক্ত খেলায় আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফজলে রাব্বি বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, লিটন ইলেক্ট্রনিক এন্ড গিফট কর্নার প্রঃ লিটন সরদার, রিফাদ এন্টার প্রাইজের প্রঃ আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান টুটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক মিন্টু সরকার, আব্দুল কদ্দুস মিতু ফিস চুকনগর বাজার, গাজী মাহাবুর রহমান, জিয়াউর রহমান মনি, বিজয় মন্ডল, মশিয়ার রহমান গাজী।

মোস্তাফিজুর রহমানের রানার তত্তাবধানে মেহেদি হাসান, খালেদুর রহমান টিটু, ফজলে রাব্বি, আজিম, আলিম, মাহমুদুল হাসান গাজী, ইমরান হোসেন, ইয়াছিন আরাফাতসহ সংগঠনের নেতৃবৃন্দ খেলাটি সুন্দর ও সাফল্য মন্ডিত করে। খেলা পরিচালনা করেন শাওন হোসেন, বুখারী আহমেদ, আজগর আলী, শান্তনু সরকার, ইনামুল হক, সাগর মন্ডল, মামুনুর রশীদ। উক্ত খেলায় ধরাবর্ণনা দেন মিহির উদ্দিন মাহী, সাধন মল্লিক।

খেলাটি সম্পন্ন হয় শুক্রবার সকাল সাড়ে ১০টায়।

ফাইনাল খেলায় মালতিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে কলাগাছি ক্রিকেট একাদশ জয়লাভ করেন।

এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দনে লিটন ইলেক্ট্রনিক এন্ড গিফট কর্নার প্রঃ লিটন সরদার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান টুটুল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর