বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পৌরসভার উদ্যোগে ১৩ হাজার মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার উদ্যোগে বুধবার ১৩ হাজার মাস্ক ও ৭০টি বড় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, ‘নমুনা পরীক্ষায় মঙ্গলবার ৬ জন ও বুধবার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। করোনা মোকাবেলায় পৌরসভার উদ্যোগে শহরের সকল মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে ১৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।’

পৌরসভার সচিব মোশাররফ হোসেন বলেন, ‘বুধবার ১৩ হাজার ও ৭০টি বড় হ্যান্ড স্যানিটাইজার মানুষের মাঝে বিতরণের জন্য পৌর মেয়র রফিকুল ইসলাম কাউন্সিলরদের হাতে তুলে দেন।’

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত থাকবে।’

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার