বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মেয়রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুর পৌরসভায় ২য় বার বিপুল ভোটে নির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রধামন্ত্রীর দপ্তরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। পৌরসভার ব্যাপক উন্নয়ন মূলক কাজে ঈশ্বান্বিত হয়ে পৌর মেয়র রফিকুল ইসলামের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগটি আমার নয় বলে দাবী করে সোমবার দুপুরে পৌর সভার ৪নং ওয়ার্ডের দ্বিতীয় বার নির্বাচিত পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু সংবাদ সম্মেলন করেছেন।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, গত ৪ সেপ্টেম্বর দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ১ম পাতায়, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলরের ১৩ অভিযোগ। কেশবপুরের মেয়র রফিকুলের বিরুদ্ধে শুরু হচ্ছে তদন্ত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে, যে সংবাদে পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রধামন্ত্রীর দপ্তরের কোন অভিযোগ করিনি। পৌরসভার ব্যাপক উন্নয়নে ঈশ্বান্বিত হয়ে পৌর মেয়র রফিকুল ইসলামের প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক ভাবে আমার নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর দপ্তরে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে। যে অভিযোগের ব্যাপারে আমার আদৌ কোন সংশ্লিষ্টতা নেই। নোটারী পাবলিকের মাধ্যমে ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যে, প্রধানমন্ত্রীর দপ্তরে পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগটি আমার নয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে কেশবপুর পৌরসভায় ২য় বার বিপুল ভোটে নির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী