বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের কেশবপুরে হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আওয়ালগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতার ৫০বছর পূর্তী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংগীত শিল্পী ও নিত্য শিল্পীদের পরিবেশনায় দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করে। গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
সেখানে ছিলনা সামাজিক দূরত্ব হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার।

হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ উবাইদুর রহমান ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক শহিদুজ্জামান শাহীন, সাবেক যুগ্ম আহবায়ক জি এম আলতাফ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি।

এসময় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!