বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কোনো অবস্থাতেই গডফাদারদের ছাড় দেয়া হবে না’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীতে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেত। এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্প ও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। জনগণ সচেতন হলে এটা বন্ধ হবে। কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কারওই আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই।

চাঁদাবাজি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তিনি বলেন, চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির একমাত্র পরিচয় হলো-সে চাঁদাবাজ।

মাদক সমস্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়েছে, যা মূলত কক্সবাজার দিয়ে প্রবেশ করছে। এ অবস্থা মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান