শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো পেশি শক্তি ভোটের বাঁধা হতে পারবে না: তালায় জনসংযোগকালে সরদার মুজিব

সেলিম হায়দার : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মুজিব বলেছেন, কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারে নিজের দোলনা প্রতিকের পক্ষে জনসংযোগ করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে- আমার বাগানে অনেক যোগ্য ও মেধাবী ফুল ফুটেছে। এর মধ্য থেকে সেরা ফুলটি বেঁছে নিতে চাই। সেই কারণে যদি কোনো যোগ্য প্রার্থী সতন্ত্র নির্বাচন করে সেক্ষেত্রে দল আপত্তি করবে না। আশা করি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ আমার পক্ষে থাকবে। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারী তালা কলারোয়ার মানুষ আমাকে সেবক হিসেবে বেঁছে নিবেন।

এসময় তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খাঁ, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, খলিসখালী ইউপি সদস্য সুবির দাশ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, লিয়াকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি, কলারোয়া উপজেলার কাজিরহাট, তালার পাটকেলঘাটায় গণসংযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন