বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু

কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু বলেছেন, কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না। এখন বিএনপির নেতাকর্মীদের নিজের দায়িত্ব নিয়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায় বা কোনো ক্ষতি করতে চেষ্টা করে সেটা রাজনৈতিক নেতাদেরকেই প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভন্ডুল করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভন্ডুলকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য সুপারিশ করব না। আমি আশা করব, বিএনপি সব অন্যায় ও সন্ত্রাসকে প্রতিহত করবে। এজন্য দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

শনিবার (২৪ আগষ্ট) সারাদিনব্যাপী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্হানে পথসভা ও কেন্দুয়াস্হ পৌরসভার নিজ বাসভবনে কেন্দুয়া-আটপাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এসব কথা বলেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় পথসভায় তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আজকে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ধন্যবাদ জানান।

এখন আমাদের সামনে বড় লড়াইটা হলো এই বিপ্লবের বিজয়কে সুসংহত করা। বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী

জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে