ক্যাম্পাস দখল করে ধান চাষের অভিযোগ, উত্তেজনা সাতক্ষীরা সরকারি কলেজে


সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ধান চাষ কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ কার্যক্রমের ফলে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার্থী-বান্ধব পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, কলেজের মহিলা হোস্টেলের নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েক বছর ধরে প্রায় ১০ বিঘারও বেশি জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ধান চাষ করা হচ্ছে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত জায়গা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ধান চাষের কারণে কলেজের খেলার মাঠের পরিসরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চা ব্যাহত হচ্ছে। এছাড়া গ্রুপ স্টাডি, আলোচনা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় খোলা জায়গার অভাব দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ধান চাষের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা ও পরিচ্ছন্ন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিক্ষার অনুকূল পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি চলাফেরাতেও কিছুটা অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
এ বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন অনলাইন গ্রুপে আলোচনা ও সমালোচনা চলছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে কলেজের কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের নিকট তাদের দাবি উপস্থাপন করেন। দাবির মধ্যে ছিল কাঁটাতারের বেড়া অপসারণ করে জমি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা।
আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন গণিত বিভাগের বখতিয়ার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান, এবং শিক্ষার্থী মোস্তাকিম, সাজিদ, ফাহমিদ হায়দার, নুহা আনসারী, লোহান প্রমুখ।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তাদের দাবি গ্রহণ না করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন


