বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করলেন আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রায় ৫ ঘণ্টা ব্যাপি এই বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন তিনি।

এই দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বুলবুল গণমাধ্যমকে বলেছেন, ‘জিজ্ঞেস করেছি লজিস্টিক, অ্যাটায়ার, অনুশীলনের সুবিধা, মেডিকেল, ওভারঅল সাপোর্ট—আমরা কতটুকু করতে পেরেছি। তারা তাদের কথা মন খুলে লিখেছে, পরামর্শ দিয়েছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি, আমাদের অবস্থান কোথায়।’

‘মজার ব্যাপার হচ্ছে, আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকে এসে ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে মাইক হাতে নিয়ে কথা বলছিল। মনের কথা প্রকাশ করছিল। এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার’-যোগ করেন বিসিবি সভাপতি।

লিটন-শান্তরা কীভাবে বিশ্বসেরা ক্রিকেটার হতে পারবেন, সেই টোটকা দিয়েছেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ক্রিকেটারদের সঙ্গে যেটা আলোচনা হয়েছে, পারফরম্যান্স কীভাবে আরও ভালো করতে পারি। আমাদের কাছে মনে হয়েছে যে তারা একেকটা বড় পাওয়ারহাউস। একেকটা ক্রিকেটার কীভাবে বিশ্বের সেরা ক্রিকেটার হতে পারবে, সেই আত্মবিশ্বাস তাদের দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেছি।’

বৈঠকে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদরা। এছাড়া বুলবুল যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটে সদ্য যোগ দেওয়া অ্যালেক্স মার্শাল।

বাংলাদেশ দলের নেক্সট অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ফরম্যাটের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। আগামী ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে এই সিরিজের তিন ম্যাচ।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা