মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেল গ্লোব বায়োটেক

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তাদের করোনা ভাইরাসের টিকার নাম বঙ্গভ্যাক্স।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ড. আসিফ মাহমুদ জানান, গত ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদফতর গ্লোব বায়োটেককে অনুমোদন দেয়।

কবে ট্রায়াল হবে সে বিষয়ে তিনি বলেন, ‘ট্রায়ালের জন্য আমরা আগামী সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন করবো। এরপর ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন অনুযায়ী ট্রায়ালে যাওয়া হবে। যেহেতু টিকা উৎপাদনের অনুমতি পাওয়া গেছে, তাই আশা করছি ট্রায়ালের জন্য দেরি হবে না।’

এর আগে গ্লোব বায়োটেক পরিদর্শন করে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। সেখানেই ব্যানকোভিডের নাম বঙ্গভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব।

গত বছরের ২ জুলাই নতুন করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উদ্ভাবনের তথ্য জানায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করে। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ