মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় যুবকের অর্ধগলি*ত ঝুল*ন্ত ম*রদে*হ উদ্ধার

খুলনা মহানগরীতে অর্ধগলিত অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ট্যাংক রোড এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা না হত্যাকাণ্ড—সে বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে হত্যা করে সবুজের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বোন জানান, ট্যাংক রোডের এই বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে খুলনা সদর থানায় মামলাও রয়েছে। তিনি অভিযোগ করেন, এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু চাচা ও চাচাতো ভাইরা আমাদের এখানে আসতে দেয় না। আমার ভাই সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। তখন তারা তাকে মারধর করতো। বুধবার (২৪ সেপ্টেম্বর) সবুজ বাড়ি থেকে বের হয়, এরপর আর খোঁজ পাওয়া যায়নি। পরে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে দেখি তার অর্ধগলিত ঝুলন্ত লাশ। আমার বিশ্বাস, আমার চাচা ও চাচাতো ভাইরা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সিআইডি তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার কয়েকজন প্রতিবেশী জানান, বাড়িটি নিয়ে বেশ কিছুদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছে। সবুজকে পূর্বে একাধিকবার মারধরের খবরও তারা শুনেছেন। তবে ঘটনার দিন বা রাতের বিষয়ে স্থানীয়রা তেমন কিছু জানাতে পারেননি।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ড না আত্মহত্যা—তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান