শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার তারুণ্যের সমাবেশ সফল করতে তালায় যুবদলের প্রস্তুতি সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : ১৭ মে খুলনায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে তালা উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯মে) বিকাল ৫টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাতক্ষীরা জেলা যুবদল নেতা ফরিদুজ্জামান, শফিকুল আলম বাবু, আব্দুল আলিম।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিচুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদল নেতা আহম্মাদ,কামরুল সরদার,কামাল হোসেন, আব্দুল মমিন, আজারুল ইসলাম, হাফিজুর রহমান আব্দুর করিম, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম মন্টু, মোঃ সেলিম, অলিউর রহমান, হায়দার,মাসুদ,আলামিন ফকির, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস কে ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম সহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ সফল করতে তালা উপজেলা যুবদল অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক