রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২

খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদ ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুহসিন মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দৌলতপুর থানার একটি টিম নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় যশোরগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহজনক হওয়ায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাকের কেবিনের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় মোট ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি সিগনেচার ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ২ বোতল বিদেশি মদও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সুমন মিনা (৩০) ও ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪)। তারা উভয়েই খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও ট্রাক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতপুর থানা পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ