বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন মোদী, পাকিস্তানের পাল্টা জবাব

কথায় বলে, খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না! কিন্তু ঠিক যেন সেটাই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন। আর সঙ্গে সঙ্গে তাকে পাল্টা জবাব দিলো পাকিস্তান।

রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

ম্যাচ জয়ের পর এক্স-এর এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই ভারত জয়ী! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।

উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। তারা এই সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। পাল্টা হামলা চালায় পাকিস্তানও।

চারদিনের সংঘাতে দু’পক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭০ জন নিহত হন। পরে এক ভারতীয় নৌ কর্মকর্তা স্বীকার করেন, পাকিস্তানি হামলায় ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে সংঘাতে উভয় দেশই নিজেদের বিজয়ী বলে দাবি করে।

পাকিস্তানের পাল্টা জবাব
খেলার ভেতর যুদ্ধের প্রসঙ্গে টেনে আনায় মোদীর কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

মোদীর উদ্দেশে নাকভি বলেন, ‘খেলাধুলায় যুদ্ধ টেনে আনা আসলে হতাশার বহিঃপ্রকাশ মাত্র। যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে ভারতের অপমানজনক পরাজয়গুলো লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য মুছে ফেলতে পারবে না।’

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার