মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আ.খ.ম. মাসুম বিল্লাহ। শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কুরআন হিফয শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রতিটি শিশুর মাঝে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার প্রশংসা করে তিনি বলেন, শিশুদের সুশিক্ষিত ও নৈতিকভাবে গড়ে তুলতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে, আগামীতে সুশিক্ষিত জাতি গঠনে আরো বেশি ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ,সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। এসময় অতিথিরা বলেন, কুরআনের আলোকেই একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম।

প্রোগ্রামটি সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সম্মানিত ব্রাঞ্চ কো- অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার জন্য দু’আ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের