বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে সাতক্ষীরায় র‍্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা আমতলার গণমুখি মাঠ এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

তাঁরা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে উত্তাল করে তোলে র‍্যালি। এ সময় তারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদানের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিচার দাবি করেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে সাতক্ষীরা শহর সেক্রেটারির মেহেদী হাসানের সঞ্চালনায় এবং শহর সভাপতি মুহা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলাম বকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সংগঠক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক মোঃ আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম ,ব্যবসা সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “স্বৈরাচার হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে পালিয়ে গেছে। এখন আবার একটি পক্ষ শিবিরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে কোনো লাভ হবে না, শিবির তার আদর্শের পথেই এগিয়ে যাবে।”

তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো, কিন্তু এখন ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদান এবং ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত এসব কার্যক্রম শুরু করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২