শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গতিরোধক তৈরীর কয়েকমাসেই গায়েব; ফের দুর্ঘটনার শিকার যবিপ্রবি শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রোকাসানা জামান ঐশী।আজ ১৮ই জানুয়ারি সোমবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বেলা দুইটার দিকে যশোরের চৌগাছ থেকে শহরমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারীও।

দূর্ঘটনার পর তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এম আর খান মেডিকেল সেন্টারে নিয়ে যান যায় তার সহপাঠীরা। মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল সাংবাদিকদের জানান, “দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী দাঁতে গুরুতর ব্যথা পেয়েছেন এবং মোটরসাইকেল আরোহী মেয়েটি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফার্মেসি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী রোকসানা জামান ঐশী সড়ক পার হয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। তখন একপাশে যশোর-চৌগাছা রুটের এটি বাস যাত্রী তুলছিলো ও শহর থেকে চৌগাছার দিকে একটি এম্বুলেন্স যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে যশোর শহরমুখী মোটারসাইকেলের চালক এম্বুলেন্স ও বাসকে সামাল দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ও ঐশীর মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কায় দাতসহ মুখে প্রচন্ড আঘাত পান। চালকসহ মোটরসাইকেলে থাকা নারী পড়ে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যান।

ইতোপূর্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কয়েকবার এরকম দূর্ঘটনা ঘটেছে। শেষ গত বছরের জানুয়ারিতে একটা দূর্ঘটনা ঘটার পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরের দিনে যশোর শহরস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন এবং ক্যাম্পাসের সম্মুখের যশোর-চৌগাছা সড়কে গতিরোধক নির্মাণ, কংক্রিটের ফুটপাত নির্মাণসহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মানববন্ধনের চাপে পড়ে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ক্যাম্পাসের সম্মুখে গতিরোধক নির্মাণ করে দেয়। কয়েকমাস পরে সড়ক পুনর্নির্মাণের সময়ে সেই গতিরোধক তুলে ফেলা হয় এবং এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ