বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী

গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে ভারত সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল যখন ফিলিস্তিনি জনগণের ওপর ‘বিধ্বংসী হামলা’ চালাচ্ছে, তখন ভারতের কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে মদত দিচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক্স–এ দেয়া পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং এরই মধ্যে ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। শত শত মানুষ, অনেক শিশুসহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিককে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে মদত দেওয়া নিজেই একটি অপরাধ।

তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।

প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে যান। ওই ব্যাগে ছিল তরমুজের চিত্রও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সে সময় বিজেপি তার বিরুদ্ধে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগ তুলে কটাক্ষ করেছিল।

এছাড়া, গত বছরের জুনে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেন। কারণ ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল–হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত ছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী