শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে ব্যাংর্কাস এসোসিয়েশন সাতক্ষীরার মানববন্ধন

নিরীহ ফিলিস্থিনীদের উপর ইসরায়েলী বাহিনী কর্তৃক বর্বোরচিত হামলার প্রতিবাদে ব্যাংর্কাস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও আল আরাফাহ
ইসলামি ব্যাংকের এসপিও কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, সংগঠনের উপদেষ্টা ও রূপালী ব্যাংকের
ডিজিএম শংকর কুমার দাশ, এজিএম ইউনুস আলী, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার কারিমুছ শাহাদাৎ, তালা শাখার ম্যানেজার শহীদুজ্জামান, বাকাল শাখার ম্যানেজার শাহিনুর রহমান, উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার বরদা চরন বিশ্বাস, ব্রহ্মরাজপুর বাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার বিদ্যুৎ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রঞ্জানন্দ বালা, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, সোনালী ব্যাংক খলিশখালী
শাখার ম্যনেজার জসীম উদ্দিন, ফাস্ট সিকিউরিটি ইসঃ ব্যাংকের ম্যানেজার জাফর ইকবাল, আজমল হোসেন, ম্যানেজার মনিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াসুর রহমানসহ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সাতক্ষীরার সকল ব্যাংকারা। এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মা প্রকাশ করে অংশগ্রহণ করেন ব্যাংকার্স ক্লাব সাতক্ষীরা, আল বারাকা শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান বুলু, ব্যবসায়ী পল্টু, কামরুল, কাজী রাশেদ আলীসহ দুই শতাধিক ব্যাংকার ও শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা সবাই ইজরায়েলী বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর এই বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিরীহ ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা