রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন-কমিউটার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী কমিউটার ট্রেনের চালকসহ তিনজন আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি দাঁড়ানো ছিল। বিপরীত দিক টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটারর ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে এবং সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা