শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ ছাড়া রমজানের আগে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ ও চিনি যথেষ্ট পরিমাণে আমদানি করা যায়, সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

ভারত থেকে হঠাৎ প্রয়োজনীয় পণ্য রফতানি যেন বন্ধ না হয় সে লক্ষ্যে বাংলাদেশের জন্য কিছু পণ্যে কোটা নির্ধারণের আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার সংকট নিয়ে তিনি বলেন, এ বিষয়ে একযোগে সমাধানের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। মিয়ানমারের সৈন্য ফিরিয়ে নিতে দেশটির সরকার রাজি আছে। কোন পথে ফেরানো হবে সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

এর আগে দুপুরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে গুরুত্ব পায় মিয়ানমারজুড়ে অস্থিতিশীল অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি।

পরে বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই উদ্বেগজনক। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এ জন্য ঢাকা ও নয়াদিল্লি একযোগে কাজ করবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সামনে দুই দেশ কর্মপরিকল্পনা ঠিক করবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ