বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গানের আড়ালে অস্ত্র ব্যবসা, স্বল্প সময়ে কোটিপতি হতে গিয়ে ধরা

শিল্পী পরিচয়ের আড়ালে অস্ত্র ব্যবসা। সীমান্ত দিয়ে আনতো কাঁচামাল। চক্রটিকে সহযোগিতা করতো ভারতীয় অস্ত্র ব্যবসায়ী।

রাজধানীর বাড্ডায় অভিযানে মূলহোতা সাগরসহ ৬ জনকে গ্রেফতারের পর একথা জানিয়েছে র‌্যাব।

গান লেখা থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিওতে কণ্ঠ দিতেন মোকলেছুর রহমান সাগর। ইউটিউবে নিয়মিত আপলোড দিতেন কনটেন্ট। শিল্পী পরিচয়ে বাসা ভাড়াও নিয়েছেন রাজধানীর বাড্ডায়।

গোপন সংবাদে সোমবার (১১ মার্চ) রাতে তার বাসায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বাসাটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।

মঙ্গলবার (১২ মার্চ) কাওরানবাজারে সংবাদ সম্মেলনে র‍্যাব ১০ এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন জানান, সন্দেহের আড়ালে রাখতে শিল্পী পরিচয় দিলেও মূলত অস্ত্র ব্যবসা করতো সাগর। এর আগে ভারতে দীর্ঘ ১২ বছর মূর্তি তৈরির কাজ করলেও স্বল্প সময়ে কোটিপতি হতে নামে অস্ত্র ব্যবসায়।

সংস্থাটি জানায়, সীমান্ত দিয়ে চোরাইপথে অস্ত্র তৈরির কাচামাল আনতো চক্রটি। তাদের সহযোগিতা করতো ভারতের এক অস্ত্র ব্যবসায়ী। এ ছাড়া চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না সে বিষয়েও তদন্ত করছে র‌্যাব।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…