শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতারক চক্রের ফাঁদ

গেম খেলার ওয়েবসাইটে ঢুকে ফতুর হচ্ছে যশোরের রাজগঞ্জের যুবকেরা

ওয়েবসাইটে গেম খেলে হাজার হাজার টাকা ইনকামের লোভনীয় অফার দেখিয়ে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। এই গেমের ফাঁদে পড়ে শত শত, হাজার হাজার টাকা খুয়াচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার উঠতি বয়সী যুবকেরা।

ফেসবুকে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে আবার গুগোল ক্রোমের মাধ্যমে ওয়েবসাইটে গেম খেলার লোভনীয়, ধামাকা অফার দিয়ে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। তারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে বলছে। তারপর নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, বিকাশ, নগদ, রকেট একাউন্ট নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করার পর, ডিপোজিট করার নামে বিকাশ, নগদ, রকেট থেকে টাকা নিচ্ছে। এই ডিপোজিটে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মোটা অংকের টাকা দিলেও ডিপোজিট হচ্ছে না। ৫০ টাকা ডিপোজিট করলে, দেখাচ্ছে মিনিমাম ১০০ টাকা দিতে হবে।

এইভাবে একের পর এক ডিপোজিটের নামে বেকার যুবক অথবা উঠতি বয়সীদের কাছ থেকে অনলাইনে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে শত শত, হাজার হাজার টাকা। এই প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করছে। তারমধ্যে একটি হচ্ছে wintk20.com। গেম খেলে ইনকামের লোভ দেখিয়ে যুবকদের ভিড়াচ্ছে তাদের ওয়েবসাইটে।
পরে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে চরম ভাবে ফতুর হচ্ছে যুবকেরা। আর লাভবান হচ্ছে প্রতারক চক্র।

বিয়ষটির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের দৃৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক