শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এস এ টেলিভিশনের ১২ তম বৎসরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এ এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহসিন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর যুগ্ন-সাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ, সাংবাদিক মো: ইকবাল মিয়া, মাহবুব সুলতান, তরিকুল ইসলাম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস এ টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এস এ টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এস এ এ টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের দুর্গম এলাকা থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধরে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়।

সেই সাথে বেশি-বিদেশি নাটক, টকশো অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে। আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদ্‌যাপন করেন।

এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। গোপালগঞ্জে দিনব্যাপী এস এ টেলিভিশনের নানা আয়োজন উপভোগ করে জেলার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ