বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান-সৌদির!

নানা ঘটনার পর আবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে পাকিস্তান-সৌদি আরবের মধ্যে। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে পাকিস্তান সফরে আসতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। এ বিষয়ে জানেন এমন সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

ওই খবরে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস। এই দিবসের প্যারেডে গেস্ট অব অনার হিসেবে ক্রাউন প্রিন্সের উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করছে পাকিস্তান।

এ নিয়ে উভয় পক্ষ একে অন্যের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। যদি ক্রাউন প্রিন্স এ সফরে পাকিস্তান আসেন তাহলে তিন বছরের মধ্যে এটা হবে তার দ্বিতীয় সফর।

উল্লেখ্য, এর আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার মাত্র কয়েকদিনের মধ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তান সফর করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই পুলওয়ামা হামলার ফলে পারমাণবিক অস্ত্রধর দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানকে একটি যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ওই সফরে বিমানবন্দরে পৌঁছলে ক্রাউন প্রিন্সকে নিজে গাড়ি চালিয়ে তার অফিসে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এই দুই নেতার আন্তরিকতা কতটুকু তা ফুটে উঠেছে।

২০১৮ সালে পাকিস্তানে নতুন সরকার গঠন করে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দল। ইমরান খানের সরকারকে উঠে দাঁড়াতে পাকিস্তানকে বড় অংকের আর্থিক বেইলআউট প্যাকেজ অনুমোদন করে সৌদি আরব।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা