বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরোয়া ৭ উপায়ে দাদ থেকে নিস্তার মিলবে

যন্ত্রণাদায়ক এক চর্মরোগ হলো দাদ। যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হয় এই চর্মরোগ। গোল ফুসকুড়ির মতো হয়ে থাকে এটি।

প্রচণ্ড চুলকানি ও যন্ত্রণাদায়ক দাদ হলে ওই স্থানের ত্বক বেশ মোটা হয়ে যায়। এক স্থান থেকে শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে এটি।

তাই প্রাথমিক অবস্থায় দাদ সারিয়ে না তুললে এটি শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেহেতু এটি ছোঁয়াচে তাই একজনের থেকে অন্যজনের হতেও বেশি সময় লাগে না।

দাদ হলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি কয়েকটি উপাদান ব্যবহার করে দ্রুত দাদ সারিয়ে তুলতে পারেন। জেনে নিন দাদ নির্মূলের কার্যকরী ৭ ঘরোয়া উপায়-

>> নিম পাতা জীবাণু ধ্বংস করতে পারে। এক্ষেত্রে যদি নিম পাতা বেটে প্রতিদিন দাদের উপর লাগানো হয় তাহলে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

>> কর্পূর দাদ ও ফাঙ্গাল ইনফেকশন দূর করতেই সাহায্য করে। এ ছাড়াও দাদের বিশ্রী দাগ দূর করে কর্পূরের দাগ।

>> দাদ যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, তাই সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা রাখে নারকেল তেল। কারণ এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপারটিস। এ ছাড়াও নারকেল তেল ত্বকের চুলকানি বা জ্বালা-পোড়া কমাতেও সাহায্য করে।

>> অ্যালোভেরাও কিন্তু দাদ নির্মূল করতে সক্ষম। ভালো কোনো আয়ুর্বেদিক ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়মিত সংক্রামিত জায়গায় লাগান। দেখবেন কিছুদিনের মধ্যেই দাদ সেরে যাবে।

>> অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল গুণসমৃদ্ধ হলুদ ব্যবহারেও দাদ থেকে নিস্তার মিলবে। এজন্য হলুদ বাটা দাদের স্থানে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত হলুদ ব্যবহারে দ্রুত সারবে দাদ।

>> উচ্ছে যেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ঠিক তেমনই এর পাতাও উপকারী। জানেন কি উচ্ছে পাতা ব্যবহারেও সারানো যায় দাদ। নিম পাতার মতো উচ্ছে পাতাও বেটে নিয়ে নিয়মিত দাদ সংক্রামিত অংশে লাগান। কয়েকদিনের মধ্যেই এই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাবেন।

>> দাদ সারাতে রসুনও কার্যকরী ভূমিকা রাখে। এজন্য দুই কোয়া রসুন থেঁতো করে দাদের উপরে নিয়ম করে লাগান। রসুন যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে পারে।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত