মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘোড়ার মাংস বিক্রির দায়ে ২ জন কারাগারে

পঞ্চগড়ের বোদায় বাজারে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠিয়েছে বোদা থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করলেও সকল আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে জব্দকৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- বোদা উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে সানাউল্লাহ (৩২) ও আমতলা এলাকার আজিজুল হকের ছেলে হামিদুর রহমান (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোড়া বাজারে এনে তারা জবাই করে। তখন ১-২ কেজি ঘোড়ার মাংস তারা বিক্রি করলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাকি মাংসসহ তাদের দুইজনকে আটক করে। প্রতি কেজি ঘোড়ার মাংস ৫০০ টাকার দরে বিক্রি করছিলেন তারা।

থানা পুলিশ জানায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে সন্ধ্যায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর পাই আমরা। এসময় বিক্রিকালে ৩৫ কেজি ঘোড়ার মাংসসহ বোদা থানা পুলিশ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামের দুই ব্যক্তিকে ঘোড়ার মাংসসহ আটক করে। এসময় তাদের সহযোগী ৩-৪ জন পালিয়ে যায়। ঘোড়ার মাংসের বাজার মূল্য ধরা হয়েছে ১৭ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় ক্ষতিকর মাংস বিক্রির অপরাধে সানাউল্লাহ ও হামিদুর রহমান এজাহার নামিয় দুইজনসহ অজ্ঞাত নামা ৪ জনের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করা হয়েছে। বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন কুমার বসাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আটক ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক