শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ মানবসম্পদ তৈরী করতে হবে: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

নতুন এই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ডিজিটাল, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্প এবং তথ্য সংযুক্তি ও প্রাপ্তির বিস্তর সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচারও সংযোজন করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

উদ্বোধীন অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া। এ জন্য প্রথমে যবিপ্রবির সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকেরা। আশা করি, আপনাদের হাত ধরেই সোনার দেশ গড়ার জন্য সোনার সন্তান তৈরি হবে, সোনার একাডেমিশিয়ান তৈরি হবে। নতুন এই ওয়েবসাইট তৈরির কাজে যাঁরা জড়িত ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবি উপাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ বলেন, ওয়েবসাইট যত উন্নত হয়, সেটা দেখে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ তত ভালো ধারণা পায়। বিশ্ববিদ্যালয়ের নতুন এই ওয়েবসাইটে আরও সুন্দর ও আপডেট তথ্য সংযোজন করা হয়েছে। আশা করছি, সকলের সার্বিক সহযোগিতায় এই ওয়েবসাইটটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েবসাইটে পরিণত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান। তিনি নতুন ওয়েবসাইটে সংযুক্ত বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা দেন। এরপর নতুন ওয়েবসাইট নিয়ে আদ্যপান্ত তুলে ধরেন যবিপ্রবির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও ওয়েবসাইটটির ডেভেলপ দলের সদস্য রিদওয়ানুল জাওয়াদ স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগিতায় নতুন এই ওয়েবসাইটটি ডেভেলপ করেন যবিপ্রবির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগের তিনজন সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ওয়েবসাইট কমিটির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, মো. মুনিবুর রহমান, সদস্য সচিব শামীম রহমান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানগণও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ