বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাষিরা সবজির ন্যায্য দাম পাচ্ছেন না

সবজি এলাকা হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার সবজি। কিন্তু এবার সবজির উৎপাদন যথেষ্ট হলেও ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা।

লাভের একটি অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে। এ জেলার সদর উপজেলা, বদলগাছী, মহাদেবপুর ও মান্দারের কিছু অংশে সবজির আবাদ হয়ে থাকে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, এ বছর প্রায় ১৫ হাজার ৬০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।

সবজি একটি পচনশীল দ্রব্য। সবজিগুলো জেলায় সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন জমি থেকে সবজি তুলে দিনেই বিক্রি করেন চাষিরা। তাই দাম যেটাই হোক না কেন সে দামেই পাইকারদের কাছে বিক্রি করতে হয় তাদের।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৪-৫ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা, সিম ৮-৩০ টাকা, গাজর ১০-২০ টাকা, বেগুন ১৫-২০ টাকা, আলু ১০-২০ টাকা কেজি এবং টমেটো ২০-২৫ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে।

সদর উপজেলা বর্ষাইল ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের চাষি ময়নুল হক বলেন, এক বিঘা জমিতে লাউ ও ১০ কাঠা জমিতে সিমের আবাদ করেছেন। জমিতে হালচাষ, সার, ওষুধ এবং মাচা করতে লাউয়ে সাত হাজার টাকা এবং সিমে ১২ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁ কাঁচা বাজারে ৩০ পিস লাউ ও এক মণ সিম নিয়ে যাই। প্রতি পিস লাউ ১০ এবং সিম ১০ টাকা কেজি দরে বেচেছি। অথচ ওই সবজি পাইকাররা বেচছেন লাউ ২০-২৫ টাকা এবং সিম ২৫-৩০ টাকায়।

অনন্তপুর গ্রামে কৃষক মখলেছুর রহমান বলেন, দুই বিঘা জমিতে কাতিশা সিম চাষে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার টাকার সিম বিক্রি হয়েছে। তবে লাভ না হলেও লোকসান হবে না। কারণ হচ্ছে প্রথম দিকে সিমের আমদানি কম ছিল। প্রতি কেজি প্রায় ৯০-১০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন ৮-১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়ার কারণে দাম কম হচ্ছে।

ধোপাইপুর গ্রামে কৃষক ময়নাল হোসেন বলেন, বাজারে সব ধরনের সবজির আমদানি বেশি হওয়ার কারণে সবজির দাম কমে গেছে। প্রথম দিকে যে বেগুন ৭০-৮০ টাকা কেজি ছিল, সে বেগুন এখন ১৫-২০ টাকা কেজি।

তিনি আরও বলেন, একসময় পাটের আবাদ করতাম। পাটে যখন লোকসান হতে শুরু করল তারপর থেকে সবজির আবাদ শুরু করেছি। কিন্তু এখন সবজিতে লোকসান গুনতে হচ্ছে।

সদর উপজেলার চকআতিতা বাজারে পাইকারি ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, তারা তিনজন মিলে ব্যবসা করেন। চকআতিতা বাজার থেকে সবজি সংগ্রহ করে রাজশাহী ও কুমিল্লাসহ কয়েকটি জেলায় সরবরাহ করেন। দেড়মাস আগে যেখানে প্রতিদিন ট্রাকে করে সবজি সংগ্রহ করে বাজারজাত করা হতো। এখন সেখানে ১৫-২০ বস্তা করে সিমসহ অন্য সবজি সংগ্রহ হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের কাছ থেকে কাতিশা প্রতি কেজি ১৫-২০ টাকায় সংগ্রহ করে ৩০-৩৫ টাকা, লাল সিম ১২-১৫ টাকায় সংগ্রহ করে ২০-২৫ টাকা এবং খাটো সিম ৮-১০ টাকা সংগ্রহ ১৫-২০ টাকা বিক্রি করা হয়। যেহেতু এগুলো কাঁচা দ্রব্য কখনো বেশি দামে বিক্রি করলে বেশি লাভ হয়। আবার কখনো কম লাভ হয়।

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেড়ে গেলে পণ্যের দাম কমে যায়। সবজির ক্ষেত্রে সেটাই হয়েছে। বর্তমানে বাজারে সব ধরনের সবজির আমদানি হয়েছে। এ কারণে দাম তুলনামুলক কম। তবে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেলেও মধ্যস্বসত্ত্বভোগীরা (ফড়িয়া) দাম পাচ্ছেন।

তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে কৃষকরা যদি সরাসরি ঢাকায় সবজি রফতানি করেন তাহলে তারা ন্যায্য দাম পাবেন। এক্ষেত্রে আমরা ‘কৃষক গ্রুপ’ করার চেষ্টা করছি। যারা সরাসরি ঢাকায় সবজি সরবরাহ করবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক