শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিত্রনায়িকা দীঘির টাকা নিলো প্রতারক, ফেরত দিলো ডিবি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মুঠোফোনে একটি কল ভেসে ওঠে। কলটি ধরার পর তাকে জানানো হয়, ‘বিকাশ অফিস থেকে বলছি। আপনার বিকাশে ভুলে ২৫ হাজার টাকা চলে গেছে। আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টটি চালু করতে হলে আপনার নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেটি আপনি বললে আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া হবে।’

দীঘি বলছিলেন, আমার বিকাশ অ্যাকাউন্টে এক লাখ ৬০ হাজার টাকা ছিল। আমি কোনো কিছু বুঝতে না পেরে দ্রুত কোডটি তাদের দিয়ে দিই। কারণ অ্যাকাউন্ট তো ঠিক করতে হবে। পরক্ষণেই আমার অ্যাকাউন্টে থাকা এক লাখ ৬০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। সাধারণত যে নম্বর থেকে বিকাশের মেসেজ আসে, সেখান থেকেই ওটিপি আসে। বোঝার সুযোগ কম ছিল। আর তিনি এত ভালোভাবে কথা বললেন, আমি বুঝতেই পারিনি উনি প্রতারক। এ ঘটনাটি ঘটে গত শনিবার (১০ ফেব্রুয়ারি)।

এ ঘটনার পর আজ সোমবার প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ঘটনার পর শনিবার রাতে আমি রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। তার পর আমি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ স্যারকে বিষয়টি জানাই।

দীঘি বলেন, হারুন স্যার আমার কাছে থাকা সব ডকুমেন্ট নিয়ে যেতে বলেন ডিবিতে। আমি আর আমার বাবা (সুব্রত) রোববার সকালে হারুন স্যারের কাছে যাই। সব ঘটনা খুলে বলি। স্যার রোববার রাতে আমাকে কল দেন। সোমবার সকালে আবার ডিবি অফিসে যেতে বলেন। আমি আর বাবা যাই। পরে স্যার আমাকে এক লাখ ৬০ হাজার টাকা ফেরত দেন। এ ছাড়া অপরাধীকে আটক করেছেন বলে জানিয়েছেন।

প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান