রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুপিসারেই বিয়ে হলো অভিনেত্রী-পরিচালকের

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। টিভি দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতেও সুনাম আছে তার। কাজ করেছেন ‘প্রাক্তন’, ‘গোত্র’র মতো প্রশংসিত ছবিগুলোতে। সোমবার বিয়ে করলেন তিনি। বর তার প্রেমিক পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।

অভিমন্যুর সঙ্গে মানালির প্রেমের শুরু ‘নিমকি ফুলকি’ সিনেমার শুটিংয়ের সময়। করোনা আবহে অনেকটা চুপিসারেই সেরেছেন বিয়ের আয়োজন। ঘরোয়া পরিবেশে বাঙালি সাজের বিয়েতে ছিল না তেমন আয়োজন।

আইবুড়োভাত থেকে গায়ে হলুদ, বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠানকে দূরে সরিয়ে, করোনা আবহে শুধু মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ে সারলেন মানালি-অভিমন্যু। শাশুড়ির কাছ থেকে উপহার পাওয়া গোলাপি শাড়ি পরে কনের সাজে সন্ধ্যাবেলা অভিমন্যুর বাড়ি গেলেন মানালি। দু’টি পরিবারের সদস্য ও বিশেষ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

হঠাৎ বিয়ে প্রসঙ্গে মানালি গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ না হলে বিয়েটা আরও বড় করে হত। গত ১৫ অগস্ট রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। উনি ফিরতেই বিয়েটা সেরে নিলাম। সবার কাছে আশির্বাদ চাইছি।’

আশির্বাদ-শুভেচ্ছা অবশ্য বেশ ভালোই পাচ্ছেন এই দম্পতি। ইন্ডাস্ট্রির মানুষেরা তাদের নতুন জীবন সুখী হোক, এমনটাই প্রত্যাশা করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম