শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছুটির দিনেও অফিস করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর

সরকারি ছুটির দিনেও নিয়মিত অফিস করছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
তবে ছুটির দিন গুলোতে কার্যপরিধি সীমিত করে দুপুর ১টা পর্যন্ত অফিসেই জনগনকে সেবা দিচ্ছেন তিনি।
অন্যান্য দিনের মতোই শুনছেন জনগনের সমস্যা ও প্রত্যাশার কথা। করছেন শালিস বিচার। দাপ্তরিক কর্মকান্ডের অংশ হিসেবে ছুটির দিনেও অভিযোগ ও আবেদন জমা দেয়ার পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের সেবা পেয়ে খুশি সর্বস্তরের মানুষ।

পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটিতে যখন গোটা উপজেলার অফিস পাড়ায় তালা ঝুলছে, ঠিক তখন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে দেখা গেল তার অফিসে সাধারণ মানুষকে দাপ্তরিক সেবা দিতে।

সেসময়ে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের সমস্যার শেষ নেই। তাই যাতে করে জনগন নিরবিচ্ছিন্ন সেবা পায়, সেজন্য ছুটির দিনেও আমাকে অফিস করতে হচ্ছে। আজ ছুটি থাকা স্বত্তেও উপজেলার বিভিন্ন এলাকার তিনটি শালিস করতে হয়েছে অফিসেই।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি