শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনপ্রিয় দল বিএনপি অল্প সময়ের মধ্যে ক্ষমতায় যাবে: মেজর (অব.) হাফিজ

খুব অল্প সময়ের মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে স্বাধীনতা উদযাপন কমিটি গঠন করা হয়, সেই কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে, বিএনপি ক্ষমতায় থাকতো। বিএনপির ওপর যেই পরিমাণ নিপীড়ন হয়েছে, তা আর কোনো দলের ওপর হয়নি।

তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতাসীনরা কথা বলার রাজনীতি করে। জনগণ ভোটকেন্দ্র গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকতো না।

হাফিজ বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা চিন্তাই করে নাই, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক-বাহক।

তিনি আরও বলেন, জেড ফোর্স ও সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অবদান জনগণের মধ্যে জানানোর উদ্দেশ্যে এ মাসে বিএনপির নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান