শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সাতক্ষীরায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদকে সংবর্ধনা জানিয়েছে জেলার অন্যতম পুরোনো সামাজিক সংগঠন এরিয়ান্স ক্লাব।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর আব্দুস সাহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়ান্স ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান আলতু।

সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইনুল ইসলাম নান্টা।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরিয়ান্স ক্লাবের উপদেষ্টা শেখ শফিউল বারী চান্দু, ইয়ং এরিয়ান্স ক্লাবের সভাপতি মোঃ তোফায়েল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি মোঃ তায়ফুল ইসলাম, রাইজিং এরিয়ান্স ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান রিন্টু, দুর্বার সংঘের সভাপতি শেখ কামরুল আক্তার তপু, সাতক্ষীরা সিটি ব্যাংকের ম্যানেজার আখতারুজ্জামান কাজল, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির চেয়ারম্যান একরামুল ইসলাম লালু, ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ জহুরুল হক, সীমান্ত ক্রিকেট একাডেমূর সভাপতি সন্তোষ কুমার ঘোষ, সাহা স্পোটিং ক্লাবের সভাপতি বলাই চন্দ্র দে ও বিশিষ্ট মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মীর আব্দুস সাহিদ তাঁর কর্মদক্ষতা, সততা ও নেতৃত্ব দিয়ে জনস্বাস্থ্যের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। সাতক্ষীরার সন্তান হিসেবে তাঁর এই কৃতিত্ব জেলাবাসীর জন্য গর্বের।

এসময় জেলার উন্নয়নে মীর আব্দুস সাহিদ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে মীর আব্দুস সাহিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার