সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় প্রশিক্ষণ

সাতক্ষীরা পৌরসভার সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং সিটিজেনস গ্রুপ সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুন অগ্রগতি রিসোর্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সাতক্ষীরা পৌরসভার সিএসও ও সিটিজেনস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদানকারী সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন রূপান্তরের কো-অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) মোছা. জোহুরা খাতুন মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহমদ এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রুপভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার সিএসও ও সিটিজেনস গ্রুপের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় বিভিন্ন ইস্যু নির্বাচন, সমস্যা সমাধানে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রমকে আরও বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক ও টেকসই করতে সহায়তা করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন