রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম স্থান অর্জন করে নজর কাড়লো রাজগঞ্জের মেধাবী শিক্ষার্থী তাসনিম আলম নাবা। একক নৃত্য, রবীন্দ্রসংগীত এবং সাধারণ জ্ঞান কুইজ। এই তিন ক্ষেত্রেই প্রথম হয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে সে। নাবা রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নাবা রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহানাজ পারভীন দম্পতির কন্যা। সোমবার (১৮ মে) সকালে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে নাবার হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা শিক্ষা অফিসার।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মোঃ মাহাবুব রশীদ জানান, এবারের প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে চালুয়াহাটি ইউনিয়নে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ২৯টি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ১৭টি প্রথম, ৯টি দ্বিতীয় ও ৩টি তৃতীয় স্থান।

তিনি বলেন, “আমরা বিজয়ী সব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছি। নাবার এই সাফল্য পুরো বিদ্যালয়ের জন্য গর্বের।” নাবার এই কৃতিত্ব বিদ্যালয়, শিক্ষক ও পরিবার- সবাইকে উৎসাহিত করেছে। স্থানীয় শিক্ষাঙ্গনে তার অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি