বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা

আব্দুর রহিম, সাতক্ষীরা ঃ উৎসব মুখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা, শ্রমিকলীগের পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়ক র‌্যালি বের হয়।

শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠন ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।

জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আর, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন,পৌর শ্রমিক লীগের মোঃ জহর আলী, রমজান আলী মো.সহিদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান,সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান খান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবভাটা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের,আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম,কালিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি,তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ, আব্দুর জব্বার,শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, মোঃ কবিরুল ইসলাম কবির, শেখ আজাদ আলী, মনজুরুল,শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন,আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকর সহ জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক