বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলেম-এতিমদের নিয়ে বিএনপির ইফতার

জালেমের জুলুম টিকে থাকতে পারে না, নমরুদ-ফেরাউনও পারেনি: মির্জা আব্বাস

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন এতিম-আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সঙ্গে নিয়ে ইফতার করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ইফতারপূর্ব ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় জিয়া পরিবারসহ সবার জন্য বিশেষ দোয়া করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলেই প্রথম এতিমদের সঙ্গে ইফতার মাহফিল শুরু হয়। তিনি কমলাপুর মাদরাসায় গিয়ে ইফতার করেছিলেন। কিন্তু আজকে পরিস্থিতি বিবেচনায় আমরা একটি জায়গায় এতিমদের আমন্ত্রণ জানিয়ে ইফতার আয়োজন করছি। বেগম খালেদা জিয়া কারাবন্দী। আল্লাহ তাকে সুস্থ রাখুন।

তিনি বলেন, দেশের যে অবস্থা তাতে রোজার ইফতারেও স্বস্তি নেই। দ্রব্যমূল্যের যে অবস্থা। মানুষের গণতান্ত্রিক অধিকার সবকিছুই কেড়ে নিয়েছে সরকার। এদেরকে উৎখাত করতে হবে। কোনো জালেমের জুলুম টিকে থাকতে পারেনি। নমরুদ-ফেরাউনও পারেনি। এটা হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু টিকে থাকতে পারবে না।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা আবদুল বারী ড্যানি, অমলেন্দু দাস অপু, ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ওলামা দলের সাবেক আহ্বায়ক শাহ্ মোহাম্মদ নেসারুল হক, মওলানা মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, ক্বারী মোহাম্মদ গোলাম মোস্তফা, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাওলানা শাহ্ অলিউল্লাহ, মাওলানা কামল উদ্দিন জাফরিসহ তেজগাঁও ইসলামি মিশন এতিম খানা, শান্তিনগর মাদ্রাসার এতিম শিশুরা।

একই রকম সংবাদ সমূহ

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণেবিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী