শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিততে পারে, এই বিশ্বাসই নেই বাবরদের: ভন

ভারতের কাছে ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। নাসিম শাহ চেষ্টার অন্ত রাখেননি; কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ শেষ পর্যন্ত বেরিয়ে যায়। তবু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন।

ম্যাচ শেষে পিচ আর কঠিন কন্ডিশনের বিষয়টি উল্লেখ করে ভন বলেছেন, ‘কখনো কখনো সত্যিকার অর্থেই বাজে পিচও সেরা ম্যাচ উপহার দেয়…এটা (ভারত–পাকিস্তান ম্যাচ) সেগুলোরই একটি। পাকিস্তানের এই বিশ্বাসই নেই যে তারা জিততে পারে- এটাই মোদ্দা কথা।’

বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট দিয়ে ভারতকে ১১৯ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন নাসিম। এরপর ব্যাট হাতে শেষ ওভারে দুটি চার মেরেও দলকে জেতাতে পারেননি। মাঠ ছাড়ার সময় চোখের পানি মুছতে দেখা গেছে নাসিমকে। সঙ্গে থাকা শাহিন আফ্রিদির সান্ত্বনাও তার কান্না থামাতে পারেনি।

এরপরও উইকেট যত কঠিন হোক, কন্ডিশন যেমনই হোক, টি-টোয়েন্টিতে ১২০ রানের লক্ষ্য পেরোতে না পারাটা দলগতভাবে পাকিস্তানের জয়ের প্রচেষ্টায় কমতি দেখেছেন ভন।

ধারাভাষ্যকার হার্শা ভোগলে অবশ্য বলছেন অন্য কথা। পাকিস্তান দলের সমস্যা না দেখে তিনি ভারতের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন। ম্যাচ শেষে এক্সে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য এক ফল। শেষে তো সর্বোচ্চ মানের বোলিং ছিল। ম্যাচটা তো হাত থেকে চলেই গিয়েছিল। বোলাররা ফিরিয়ে এনেছে।’

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান আবার সমালোচনা করেছেন পাকিস্তানের ব্যাটিংয়ের। পাকিস্তানের সব ক্রিকেট সমর্থকদের বলছি- ‘তোমাদের দল ম্যাচের বিভিন্ন বিভাগে ভালো করেছে; কিন্তু শেষটা ভালো করতে পারেনি। যে পিচে কিছু থাকবে, সেখানে এই ব্যাটিং লাইনআপ নিয়ে সব সময়ই সমস্যায় পড়তে হবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী