জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা


এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদের স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৮ আগস্ট) কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনদের সম্মাননা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে হাফেজে কুরআনদের হাতে নগদ অর্থ, অর্থসহ কুরআন শরিফ, টুপি, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ।
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন শুধু হিফজ করাই নয়, কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ। কুরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে হাফেজে কুরআনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সম্মান ও উৎসাহ প্রদান করলে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী কুরআন হিফজের প্রতি আগ্রহী হবে।
বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মরণে এমন একটি আয়োজনের মাধ্যমে একদিকে যেমন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, অন্যদিকে কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানিত করে দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহিত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজে কুরআনদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, ছাত্রশিবিরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনেও দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন


