মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যেসব জাতীয় নেতা উপস্থিত থাকবেন

বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে। শুক্রবার ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এর আগে নির্ধারিত সময় ছিল ১৫ অক্টোবর। দুই কারণে এ সময়সীমা পেছানো হয়েছে।

প্রথমত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার মাধ্যমে চূড়ান্ত সুপারিশের জন্য একটি সমঝোতার চেষ্টা এবং দ্বিতীয়ত, লোকজনের সমাগম ও যানজট এড়াতে শুক্রবার সময় নির্ধারণ করা হয়েছে।

এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আরও আলোচনা করে একটি সমঝোতার চেষ্টা করবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু চিন্তা করেছে। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্মত হলেই তা চূড়ান্ত করা হবে।

জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সনদে স্বাক্ষরের জন্য বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দল দু’জন করে প্রতিনিধির নাম ঐক্যমত্য কমিশনের কাছে পাঠিয়েছে।

জানা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে এতে।

জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সংশ্লিষ্ট সব দলই কমিশনের কাছে প্রতিনিধিদের নাম পাঠিয়েছে। অন্য দলগুলো আগেই প্রতিনিধিদ্বয়ের নাম পাঠালেও বাকি ছিল ইসলামী আন্দোলনসহ তিনটি ইসলামী রাজনৈতিক দল, এই তিনটি দলও নাম পাঠিয়েছে।

উল্লেখ্য, পরিবর্তন, পরিমার্জন ও কিছু শব্দ-বাক্যের সংশোধন করে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর ‘চূড়ান্ত ভাষ্য’ গত ১১ সেপ্টেম্বর ৩৩টি রাজনৈতিক দল-জোটকে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। সনদে সই করার জন্য সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার মধ্যে প্রতিটি দল-জোটকে দু’জনের নাম প্রস্তাব করে তা কমিশনের কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছিল।

তখনই বিএনপিসহ ১৫টি দল সনদে সই করার দু’জনের নাম প্রস্তাব করে কমিশনের কাছে তালিকা পাঠিয়েছিল। সই করার জন্য বিএনপি প্রস্তাব করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম।

জামায়াতের পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য দুজন শীর্ষ নেতার নাম পাঠানো হয়েছে। তারা হলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এতদিন ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। জুলাই সনদের স্বাক্ষরের জন্য এনসিপির পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য-সচিব আখতার হোসেনের নাম পাঠানো হয়েছে।

এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকে সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও সাধারণ সম্পাদক আবুল হাসান রুবেল এবং এবি (আমার বাংলাদেশ) পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদের নাম পাঠানো হয়েছে সনদে স্বাক্ষরের জন্য।

ঐকমত্য কমিশন গত বৃহস্পতিবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে ‘খুব শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেবে কমিশন। সুপারিশ ও জুলাই সনদের কপি দলগুলোকেও পাঠাবে কমিশন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী