শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেমি-জামালে পূর্ণতা পেল জাতীয় দলের ক্যাম্প

প্রধান কোচ জেমি ডে, তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার আগমনে পূর্ণতা পাচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে গত শুক্রবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

ঠিক এক সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক। এর পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়াও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ডেনমার্ক এসেছেন। চারদিন কোয়ারেন্টাইনে থেকে তারা অনুশীলনে যোগ দেবেন।

আরেক প্রবাসী ফুটবলার ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী আগেই এসেছিলেন। কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলন মাঠে গেলেও পুরোদ্যমে প্র্যাকটিস করেননি।

কোচ, তার সহকারীরা এবং জাতীয় দলের অধিনায়ক দেশে আসার মধ্য দিয়ে পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ নভেম্বর নেপাল ফুটবল দল ঢাকায় আসবে। অতিথি দলটিও চারদিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন শুরু করবে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা