বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বালানির মজুত নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে জ্বালানির মজুত বাড়ার সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি জানিয়েছেন, দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বৃদ্ধি পাবে।

রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে। দুপুরে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এই দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বাড়বে।’

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপাতত রেশনিং ব্যবস্থা চালু রাখা হবে।

মন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে এবং অনেক জায়গায় শোধনাগারে বোমা হামলা হচ্ছে, তাই আমরা যে মজুত আছে সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে বলেছি। এজন্য রেশনিং করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে। তাই সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সরকারের ওপর জ্বালানি সংকট নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যার সঙ্গে জ্বালানির বিষয়টি সরাসরি জড়িত।

তিনি বলেন, ‘আমরা একটা ভঙ্গুর অবস্থা পেয়েছি। ঋণে জর্জরিত একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিতে হয়েছে। এর মধ্যেই যুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিন আমাকে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।’

জ্বালানির দাম বাড়ানো নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে যুদ্ধের কারণে আমরা দাম বাড়াবো। কিন্তু আমরা আশ্বস্ত করছি, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তাই আতঙ্কে মজুত করার প্রয়োজন নেই।’

মন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…