শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগারদের ব্যাটিং ব্যর্থতা; ২১ রানে পাকিস্তানের জয়

বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরেছে ২১ রানে। ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রান করে টাইগাররা।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস পক্ষে আসে বাংলাদেশের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় নেতৃত্বভার পাওয়া নুরুল হাসান শুরুতে বোলিং নেন। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৫২ রান যোগ করেন। অধিনায়ক বাবর ২৫ বলে চারটি চারে ২২ রান করে ফিরে যান।

তিনে নেমে শান মাসুদ খেলেন ২২ বলে ৩১ রানের ইনিংস। তিনি চারটি চার ও এক ছক্কা তোলেন। রিজওয়ানের সঙ্গে ৪২ রান যোগ করেন। পাকিস্তানের পরের ব্যাটাররা রান পাননি। হায়দার আলী (৬), ইফতিখার আহমেদ (১৩) ও আসিফ আলী (৪) ব্যর্থ হলেও ওপেনার রিজওয়ান ৫০ বলে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা।
জবাব দিতে নেমে ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজ ২৫ রান যোগ করেন। মিরাজ ফিরে যান ১০ রান করে, সাব্বির করেন ১৪। তৃতীয় উইকেটে লিটন দাস ও আফিফ হোসেন ৫০ রানের ভালো জুটি দেন। দলকে ওই জুটি আশাও দেখাচ্ছিল।

কিন্তু ইনিংসের ১৩তম ওভারে লিটন ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ রান করে আউট হন। দলের রান তখন ৮৭। পরের বলেই আউট হন মোসাদ্দেক হোসেন। চাপে পড়ে যায় বাংলাদেশ। ২৩ বলে ২৫ রান করে আউট হন আফিফ হোসেনও। অধিনায়ক সোহান ৮ করে আউট হতেই ১০১ রানে ৬ উইকেট হয়ে যায় বাংলাদেশ।

সেখান থেকে একা লড়াই করে হারের ব্যবধান কমানো ছাড়া কিছু করতে পারেননি মাহমুদুল্লাহর জায়গায় দলে আসা ইয়াসির। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এর মধ্যে হার নিশ্চিত হয়ে যাওয়ার পর হ্যারিস রউফের শেষ ওভারে তিনি নেন ২০ রান।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?