বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনা টিকিটে জরিমানা

টিটিই’কে বিতর্কিত বরখাস্তের সেই আদেশ প্রত্যাহার

রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জরিমানার ঘটনায় রেলের রেল টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার (৮ মে) দুপুরে রাজধানীর রেল ভবনে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, এ ঘটনায় পাকশীর ডিসিও (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা) নাসির উদ্দিনকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে।

এর আগে শনিবার (৭ মে) রেলমন্ত্রী বলেন, বিনা টিকিটের ওই যাত্রীদের সঙ্গে টিকিট কর্মকর্তা বাজে ব্যবহার করেছেন, যে কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় তো সবাই আমার আত্মীয়। তাই বলে আমার নাম ভাঙিয়ে ট্রেনের টিকিট না কেটে ভ্রমণ করবে এটা তো হয় না।

রেলমন্ত্রী বলেন, ওই যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতেই টিকিট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদি এই লিখিত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাকে প্রশংসিত করা হবে।

এ ছাড়া এ ঘটনায় টিটিই শফিকুল ইসলামকে কারণ দর্শানোরও নোটিশ (শোকজ) দেওয়া হয়। সেই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসে মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে (৫ মে) পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ৩ যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন। পরে ওই ৩ যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তাদেশ শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন পাকশীর ডিসিও (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা) নাসির উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ

ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় রূপপুরবিস্তারিত পড়ুন

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
  • প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
  • সংসদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক
  • দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে : ডা. জাহেদ
  • শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে : পুলিশ
  • ডিসেম্বর ঘিরে কী হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়?
  • লন্ডনে আ.লীগ-এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
  • এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত