বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাগত জানালেন আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) রাতেও অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। বৈঠকে বেশির ভাগ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এতে নিরপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। এই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর বিষয়টি আইসিসিকে জানিয়েছে বিসিবি। মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যক ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) রাতেও অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। বৈঠকে বেশির ভাগ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এতে নিরপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। এই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত নিউমার্কেটে গত ১৯ আগস্ট একটি আবাসিক হোটেলেবিস্তারিত পড়ুন

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রদীপ জ্বালানোর নির্দেশবিস্তারিত পড়ুন

  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়