শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতকে ধসিয়ে ফাইনালে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মাদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন জস বাটলার বাহিনী। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

বৃহস্পতিবার অ্যাডিলেডে শেষ চারের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারত বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস ঝড়ে কোনো উইকেট না হারিয়ে ও ২৪ বল বাকি থাকতে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই ইংলিশ ওপেনার। জস বাটলার ও অ্যালেক্স হেলসকে কোনো ভারতীয় বোলারই দমাতে পারেননি। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করা হেলস ছিলেন একটু বেশিই আক্রমণাত্মক। শেষ পর্যন্ত এই ডানহাতি ৪৭ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ৮৬ রানের অপরাজিত থাকেন।

এদিকে প্রথমে কিছুটা রয়ে সয়ে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক বাটলারও জ্বলে ওঠেন। ৩৬ বলে ফিফটির পর ভারতীয় বোলারদের তিনিও তুলোধুনো করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার লোকেশ রাহুলকে হারায় ভারত। ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন তিনি। এরপর বিরাট কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত শর্মা। তবে জুটি ভেঙে ইংল্যান্ডকে স্বস্তি এনে দেনে ক্রিস জর্ডান। নবম ওভারে স্যাম কারেনকে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। ২৮ বলে তিনি ২৭ রান করেন।

ভয়ঙ্কর ব্যাটার সূর্যকুমার যাদব বেশিক্ষণ টিকতে পারেননি। ১২তম ওভারে আদিল রশিদের বলে তুলে মারতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দেন তিনি। ১০ বলে ১৪ রান করেন তিনি। তবে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এই আসরে চতুর্থ ফিফটি তুলে নেন। অবশেষে ৪০ বলে ঠিক ৫০ করে জর্ডানের দ্বিতীয় শিকারে পরিণত হন। তিনি ৪টি চার ও একটি ছক্কা হাঁকান।

দলের অন্যদের ছাপিয়ে এদিন অসাধারণ ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ সময় তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। জর্ডানের শেষ ওভারের শেষ বলে শট ঠিকিই খেলেছিলেন, তবে তার পা লেগে স্টাম্প ভেঙে যায়।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট পান ক্রিস ওকস ও আদিল রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা