শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে স্কলারশীপসহ পিএইচডি’র সুযোগ দিচ্ছে নর্দান ও বিআইআইএইচএস

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে স্কলারশীপসহ পিএইচডি’র সুযোগ দিচ্ছে নর্দান ও বিআইআইএইচএস।

জানা গেছে, বাংলাদেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ (বিআইআইএইচএস) ইতোমধ্যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ প্রোগ্রাম, গবেষণা, পাবলিকেশন্স, সেমিনার, ইন্ডাষ্ট্রি একাডেমিয়া ও স্টুডেন্ট এক্সচেঞ্জ এর মাধ্যমে বাংলাদেশীদের জন্য বিশ্বমানের এডুকেশনের সুযোগ করে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ভারতের একটি সুপরিচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ শুরু করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও বিআইআইএইচএস।

বিআইআইএইচএস এর মাধ্যমে শিক্ষক, গবেষক, করপোরেট ব্যক্তিত্বরা যাঁরা মাস্টার্স ও পিএইচডি করবেন তাঁরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। ভালো রেজাল্ট ও নিজ পেশায় অভিজ্ঞরা স্কলারশীপের মাধ্যমে পিএইচডি করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজ্য আইনে স্থাপিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি। বিধাননগরে এর ক্যাম্পাস আছে। জোকায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণাধীন।

৭ আগস্ট, ২০১২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়টি কলকাতার টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর মালিকানাধীন। এই গোষ্ঠী পূর্ব ভারতের একটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাকারী গোষ্ঠী। শিলং শহরে টেকনো গ্লোবাল ইউনিভার্সিটি নামে এই গোষ্ঠীর আরও একটি বিশ্ববিদ্যালয় আছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও নর্দানের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ (বিআইআইএইচএস) এই বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা প্রসারে কাজ করছে।

প্রসঙ্গত, এছাড়াও বিআইআইএইচএস ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাইপ্রাস, তুরস্ক, ইতালী, জার্মানী, চেক রিপাবলিক, মালয়েশিয়া, ভারত ও নেপালের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথভাবে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করছে।

বিস্তারিত তথ্যের জন্য: www.biihs.com ও হটলাইন : ০১৭৯৯৯৯৩৩৮২।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ